কতদিন হলো
কতদিন হলো দেখি না তোকে,
পাই না তোকে হাতের নাগালে
দীর্ঘশ্বাস ফেলে কাটে দিন,
আছিস লুকিয়ে চোখের আঁড়ালে
কতদিন হলো এই মন কাঁদে,
যদি ফিরে পাই সেই দিনটাকে
খোলা বাতাসে আকাশের নীচে,
নিশাচোর হোয়ে সারা রাত জেগে
কতদিন হল পাইনা যে খুঁজে,
সেই চেনা ডাক কানে ভেসে আসে
সেই প্রিয়ো মুখ দুটি চোখে ভেঁসে ওঠে,
রাতের আঁধারে স্বপ্নের ভূবনে
কতদিন হল পারিনি তো বুঝাতে,
এভাবে কি জীবন চেয়েছি সাজাতে
আছে সবি ভালো,
তবুও কি জেনো পিছু ডাকে আমারে








